বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে সরকারি ত্রিপল-কম্বল বোঝাই ৩ ম্যাটাডোর আটক, সারেঙ্গায় তুমুল বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, হাওড়া :- ঘটনাটি ঘটে শুক্রবার সকাল বেলায়, সাঁকরাইল এর সারেঙ্গায়। সকালবেলায় তিনটি ম্যাটাডোর গাড়িতে করে যখন প্রচুর পরিমাণে ত্রিপল, কম্বল, শাড়ি, ধুতি সারেঙ্গায় তৃণমূল বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় স্থানীয় গ্রামবাসীরা তিনটি ম্যাটাডোর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন সাঁকরাইল দরগা তলায়। তাদের অভিযোগ গ্রামের গরীব মানুষদের জন্য এই সরকারি ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হলেও তারা হাতে কিছু পাননি। বেশির ভাগই স্থানীয় তৃণমূল বিধায়ক নিজের কাছে রেখে দিয়েছিলেন। এরই বিরুদ্ধে কার্যত ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাঁকরাইল থানার পুলিশ। পরে সরকারি আধিকারিকরা উদ্ধার সংক্রান্ত সরকারি কাগজ গ্রামবাসীদের দেখালে তারা কিছুক্ষণের জন্য শান্ত হন। পরে প্রিয়া পাল এর হিরাপুর গ্যারেজ থেকে ত্রিপল কম্বল উদ্ধার হলে সাঁকরাইল থানার পুলিশের কাছে তার বাড়ি তল্লাশির দাবি জানাতে থাকেন ৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা, এই নিয়ে উত্তেজনা দেখা দেয়। গ্রামবাসীদের আরো অভিযোগ ত্রাণের যাবতীয় জিনিসপত্র বাইরে পাচার করা হচ্ছিল। সেগুলো খোলা বাজারে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ওই বিধায়ক। চোর চোর স্লোগানে মুখরিত হলো সাঁকরাইল এলাকা। তবে বিধায়ক প্রিয়া পাল তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন যে সব ত্রাণ সামগ্রী বিলি হয়নি সেগুলো যাতে ফেরত নেওয়া হয় সেজন্যে তিনি জেলাশাসকের কাছে চিঠি লিখেছিলেন। সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সরিয়ে নেওয়ার কাজ চলছিল। এর সঙ্গে দুর্নীতির কোন সম্পর্ক নেই। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন বিধায়িকার বাড়িতে পুলিশ এবং কেন্দ্র বাহিনী মোতায়ন করেন যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *