যাত্রী বিভ্রান্তি রুখতে বাস থেকে মুছে ফেলা হল ভুয়ো সরকারি লোগো ও স্টিকার।

মালদা, নিজস্বসংবাদদাতা:– সরকারি বাসের ছদ্মবেশে বেসরকারি বাস! আরটিওর অভিযানে মুছে ফেলা হল বিভ্রান্তিকর লোগো-স্টিকার
মহিলাদের বিনামূল্যে বাসযাত্রা চালুর পর থেকেই সরকারি ও বেসরকারি বাসের মধ্যে পার্থক্য নিয়ে যাত্রীদের বিভ্রান্তির অভিযোগ উঠছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই রবিবার মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনাসে বিশেষ অভিযান চালাল জেলা পরিবহন দপ্তর।
অভিযানে একাধিক বেসরকারি বাসের গায়ে থাকা সরকারি পরিবহণ সংস্থার আদলে ব্যবহৃত নাম, লোগো ও স্টিকার মুছে ফেলা হয়। কোথাও কালো কালি দিয়ে লেখা ঢেকে দেওয়া হয়, আবার কোথাও স্টিকার ছিঁড়ে ফেলা হয়।
অভিযোগ, সরকারি বাসের নীল-সাদা রঙের সঙ্গে মিল রেখে এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এনবিএসটিসি) নামের অনুকরণে ‘NBTS’, ‘MBTSG’, ‘MMT’ প্রভৃতি নাম ব্যবহার করে চলছিল কিছু বেসরকারি বাস। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিশেষ করে মহিলা যাত্রীরা সরকারি বাস ভেবে ভুলবশত বেসরকারি বাসে উঠে পড়ছিলেন।
রাজ্য সরকার ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে। সেই সুবিধা নিতে গিয়ে বহু মহিলা যাত্রী বাস চিহ্নিত করতে সমস্যার মুখে পড়ছিলেন বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই রবিবার দুপুরে আরটিও অনুপম চক্রবর্তীর নেতৃত্বে পরিবহন দপ্তরের একটি দল গৌড়কন্যা বাস টার্মিনাসে পৌঁছে অভিযান চালায়।
এনবিএসটিসির মালদা ডিপো ইনচার্জ মলয় কর্মকার জানান, সংস্থার নীল-সাদা রং বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। বেসরকারি বাসের রং নির্ধারণ করা তাদের কাজ নয়, তবে মহিলা যাত্রীদের মধ্যে সরকারি বাস চেনা নিয়ে বিভ্রান্তি যে রয়েছে, তা তাঁরা নিয়মিতই লক্ষ্য করছেন।
অন্যদিকে দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের দাবি, পূর্ববর্তী সময়ে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু হওয়ার পর সমস্যা আরও প্রকট হয়েছে। তাই প্রশাসনের এই উদ্যোগকে তিনি স্বাগত জানান।
পরিবহন দপ্তরের এই অভিযানের ফলে সরকারি ও বেসরকারি বাসের মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি হবে বলে মনে করছেন যাত্রীরা। তাঁদের আশা, ভবিষ্যতে আর বিভ্রান্তির শিকার হতে হবে না এবং মহিলা যাত্রীদের হয়রানিও অনেকটাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *