গড়বেতার ধাদিকায় পথ দুর্ঘটনা, আহত বাইক আরোহী।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তি ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ধাদিকা থেকে নোয়ারি যাওয়ার রাস্তায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বেলা বারোটা নাগাদ একটি চলমান টোটো তে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এক বাইক । ঘটনায় আহত হয় বাইকে থাকা ওই ব্যক্তি, এরপর স্থানীয়দের তৎপরতায় আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে,তবে ওই আহত ব্যক্তির নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

