Diamond Harbour-এর ২৪৩ নম্বর বুথে পুনঃনির্বাচন চলছে, সকাল থেকেই ভোটারদের লাইন চোখে পড়েছে।
নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোট কয়েকটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার সকাল ৭টা থেকেই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
ভোটকেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছু বুথে ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম বলেই জানা গেছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে পুনঃনির্বাচন সম্পন্ন করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

