দলীয় অফিসের গেটে বিজেপির ঝান্ডা, থানায় বিক্ষোভ বামেদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা: — মানিকচকে বামফ্রন্টের দলীয় কার্যালয় হরেকৃষ্ণ কঙ্গোর ভবনের মূল ফটকে মঙ্গলবার রাতে বিজেপির ঝান্ডা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিপিএমের অভিযোগ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কিছুই ছিলো না তারপর বিজেপির নেতৃত্ব এলাকাকে উত্তপ্ত করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে ইচ্ছেকৃত ভাবে আমাদের দলীয় কার্যালয়ে দরজায় এভাবে নিজেদের ঝাণ্ডা লাগিয়েছে।এই ঘটনার পরিপ্রক্ষিতে মঙ্গলবার রাতেই সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিনহা দলীয় সমর্থকদের নিয়ে বিক্ষোভ মিছিল করে থানায় উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান। পরবর্তীতে বিজেপির বিরুদ্ধে লিখিত অভিযোগ করে মনিকচক থানায়। এনিদের এই বিক্ষোভ মিছিলে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বামনেতা মোজাফফর হোসেন, শ্যামল বসাক, আমিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *