প্রচারের ফাঁকে মধ্যাহ্নভোজে ইউসুফ পাঠান, মালদায় ভিন্ন আবহ।

মালদা, নিজস্বসংবাদদাতা:-সুজাপুর বিধান সভার নির্বাচনী প্রচার সাড়ার পড়েই। মালদা বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারের ব্যস্ত সূচির মাঝেই খানিকটা ভিন্ন আবহ তৈরি করলেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের সমর্থনে আসা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। বুধবার বিকেলে প্রচারের ফাঁকে পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের বাড়িতে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিতে দেখা যায় তাঁকে।রাজনৈতিক কর্মসূচির চাপের মধ্যেও এই সৌহার্দ্যের মুহূর্তে স্থানীয় নেতৃত্বের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। খাবার টেবিল ঘিরে ছিল সহজ-সরল পরিবেশ, যা কিছুক্ষণের জন্য হলেও নির্বাচনী উত্তাপকে খানিকটা প্রশমিত করে।মধ্যাহ্নভোজের পর সংবাদমাধ্যমের সামনে এসে আত্মবিশ্বাসী সুরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ফের সরকার গঠনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ইউসুফ পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *