ফালাকাটায় বুথ পরিদর্শনে জেলাশাসক-পুলিশ সুপার।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: ভোটের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে ফালাকাটার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে এলেন জেলা শাসক, পুলিশ সুপার এবং অন্যান্য আধিকারিকরা। মঙ্গলবার তাঁরা একাধিক বুথ ঘুরে দেখেন এবং নিরাপত্তা ও প্রস্তুতি সংক্রান্ত খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করেন।পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন প্রশাসনিক কর্তারা। ভোটকে কেন্দ্র করে কোনও সমস্যা বা উদ্বেগ রয়েছে কি না, তা জানতে চান এবং তাঁদের মতামত শোনেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সম্পূর্ণ শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

