BJP র ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তেজনা চন্দ্রকোনারোডে ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে,ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোনারোড এলাকায়। বিজেপির অভিযোগ সোমবার রাতে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী বিজেপির ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করে তৃণমূল,তাদের পাল্টা অভিযোগ বিজেপির দিকে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করার পাশাপাশি নজরদাড়ি চালাচ্ছে পুলিশের পক্ষ থেকে।

