সংঘর্ষের পর পশ্চিম দেওগাঁওয়ে পুলিশ সুপারের পরিদর্শন, রুট মার্চে জোর নিরাপত্তা

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা ব্লকের পশ্চিম দেওগাঁওয়ে শুক্রবার রাতের নির্বাচনী সংঘর্ষের ঘটনার পর শনিবার এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছান জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। এদিন এলাকায় রুট মার্চ করা হয় পাশাপাশি, পুলিশ সুপার নিজে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের কাছে গিয়ে খোঁজ নেন তাঁদের কোনও সমস্যা বা নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে কি না।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, ভয়মুক্ত পরিবেশে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে সকলেই তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। এই উদ্যোগের ফলে এলাকায় তৈরি হয়েছে বাড়তি নিরাপত্তাবোধ ও আস্থার পরিবেশ। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে প্রশাসনের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *