ক্যান্সার রোগে আক্রান্ত দুই জনের চিকিৎসার উদ্দেশ্যে চন্দ্রকোনারোডে অর্থ সংগ্রহ যুবকদের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের দুইজন ক্যান্সার আক্রান্ত যুবক-যুবতীদের জন্য চিকিৎসার উদ্দেশ্যে অর্থ সংগ্রহ উদ্যোগ নিল এলাকার বিশিষ্ট সমাজসেবী যুবকেরা। শনিবার চন্দ্রকোনারোড শহরে বিভিন্ন দোকানে অর্থ সংগ্রহ করেন তারা। জানা গিয়েছে সেই অর্থ চিকিৎসার উদ্দেশ্যে পরিবারেরা হাতে তুলে দেওয়া হবে। এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা যুবকদের এই কর্মকাণ্ডে আপ্লূত হয়েছে শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *