কৃষি-শিল্পের বার্তা নিয়ে পথে কংগ্রেস প্রার্থী।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সুসজ্জিত আকারে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মিছিল করে ভোট প্রচার করলেন শালবনী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অরূপ মুখার্জি।এইদিন চন্দ্রকোনারোড ব্লক কংগ্রেস কার্যালয় থেকে এই মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে। এইদিন প্রার্থী সহ উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পল্টু তেওয়ারী,জেলা কার্যকারী সভাপতি অনিল শিকারি সহ অন্যান্য জেলা ও ব্লক কংগ্রেসের কর্মী সমর্থকরা।দেশের উন্নয়নের ভিত্তি হল কৃষি,তারপর শিল্প এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যই একমাত্র কাজ। পাশাপাশি আলুর চাষীদের দুর্ভিক্ষের কথা তুলে ধরেন কংগ্রেস প্রার্থী। এই দুর্ভিক্ষের কারণ বর্তমান সরকার এটাও স্পষ্ট ভাবে জানিয়ে দেন তিনি। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসক শিবের পাশাপাশি বিরোধীরা রাজনৈতিক দলগুলি ভোট প্রচার কার্যে জোর কদমে নেমে পড়েছে। এটা বলা বাহুল্য।

