চন্ডিপুরে জনসংযোগে উত্তম বারিক, জমল সভা।
চন্ডিপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চন্ডিপুর বিধানসভা এলাকায় জোরদার প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।
এই প্রেক্ষিতে উসমানপুর অঞ্চলের বাড়বাঁকি গ্রামে নির্বাচনী সভা ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন চন্ডিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক।
এদিন প্রার্থী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। সভাকে কেন্দ্র করে এলাকায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তৃণমূল শিবিরের দাবি, সাধারণ মানুষের ইতিবাচক সাড়া তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এবং আসন্ন নির্বাচনে এর প্রভাব পড়বে।

