শালতোড়াতে তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২৪৭ শালতোড়া বিধানসভার রামচন্দ্রপুর অঞ্চলে আজ বাড়ি বাড়ি প্রচারে উপস্থিত ছিলেন ২৪৭ শালতোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বাউরী।মানুষের দোরগোড়ায় গিয়ে সরাসরি কথা, মানুষের সমস্যা শোনা, উন্নয়নের প্রতিশ্রুতি নয়—কাজের হিসেব দেওয়াই ছিল আজকের তার মূল লক্ষ্য। সাধারণ মানুষের আন্তরিক সাড়াই বলে দিচ্ছে রামচন্দ্রপুরে পরিবর্তন নয়, উন্নয়নের ধারাবাহিকতাই চায়।গ্রামের প্রবীণ থেকে যুবক-যুবতী সবাই একসাথে এগিয়ে এসেছে এই জনসমর্থনই আগামী দিনের জয়ের তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *