দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের মনোনয়ন দাখিল ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরে তিন বিধানসভার তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলো বালুরঘাটে নির্বাচন দপ্তরে। এদিন বালুরঘাট বিধান সভার তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ, কুমারগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মন্ডল, তপন বিধানসভার তৃণমূল প্রার্থী চিন্তামনি বিহা, মনোনয়ন জমা করলো বালুরঘাটে প্রশাসনিক ভবনে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দাস আগামী ৪ তারিখ নমিনেশন জমা দেবেন।
বৃহস্পতিবার তিন বিধানসভার তৃণমূল প্রার্থী এবং তৃণমূল নেতৃত্ব সহ নির্বাচন কমিশনের বিধি মেনে প্রার্থীগন নির্বাচন দপ্তরে মনোনয়ন জমা দেন।

পাশাপাশি, এদিন বুনিয়াদপুরে হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং কুশমন্ডির তৃণমূল প্রার্থী রেখা রায় মনোনয়ন পত্র জমা দেন বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা দপ্তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *