উন্নয়নকে হাতিয়ার করে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরের মুড়িগঙ্গায় প্রচারে পূর্বস্থলী দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- কুড়ি বছর আগে কাশ্মীরে ডাল লেকে গিয়ে দেখেছিলেন, বোর্ডের ওপরে শ্যাওলা ময়লা তোলা যন্ত্র দিয়ে লেক পরিষ্কার করতে।
কুড়ি বছর পর নিজের এলাকায় বোর্ডের ওপর জেসিপি দিয়ে কচুরিপানা তুলে মুরিগঙ্গা সংস্কার করার কাজ চলছে, নিজের এলাকায় , মজে যাওয়া মুড়ি গঙ্গায় বর্ষাকালের জলে এলাকাবাসীরা বানভাসি হয়ে স্টেশনের ওপর দিন কাটাতে হতো, আজ সংস্কার হচ্ছে সাড়ে সাত কিলোমিটার জুড়ে মুড়ি গঙ্গা। ধার দিয়ে রাস্তা তৈরির কাজ শুরু হবে।এলাকাবাসীরা এইখানে বসবাসের জন্য জমি কিনছেন, পাশেই নবদ্বীপ স্টেশন। প্রত্যেকটা এলাকায় এরকম উন্নয়নের চিত্র তিনি তুলে ধরলেন, এই কচুরিপানাগুলো দিয়ে জৈব সার করার জন্য তিনি উদ্যোগী হবেন বলে জানেন।

এলাকাবাসীরাও জানান যে একসময় বসবাসের অযোগ্য ছিল এই এলাকা আজ জমি কেনার জন্য জায়গা পাওয়া যাচ্ছে না এই এলাকাতে।
কারণ মুড়িগঙ্গার সংস্কার এবং পাশ দিয়ে খুব তাড়াতাড়ি রাস্তা হয়ে যাবে ফলে একটা বাঁধ তৈরি হয়ে গেছে এবং মানুষকে আর বানভাসি হয়ে স্টেশনে দিন কাটাতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *