“বয়কট বিজেপি” পোস্টার ঘিরে জটেশ্বরে উত্তেজনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৫০ নম্বর বুথের কাঁঠালবাড়ি এলাকায় “বয়কট বিজেপি” লেখা পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ওই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই পোস্টার লাগিয়েছে, যাতে এলাকায় বিভ্রান্তি ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা যায়। অন্যদিকে, বিজেপির ওই অভিযোগকে খারিজ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *