চন্দ্রকোনারোডে বাসন্তী পূজায় উপচে পড়া ভিড়।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড রেনেসাঁস স্পোটিং ক্লাবের উদ্যোগে বাসন্তী পূজার আয়োজন করা হয়। পুজোর কটা দিন ছিল নানান সংস্কৃতি অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজ সেবক মূলক কর্মসূচি। দশমীর দিনে অর্থাৎ শনিবার বসে আঁকো প্রতিযোগিতা সহ অন্য ভোগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন এই অন্ন ভোগ বিতরণ অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছেন। এই দিন উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি গৌতম কৌড়ি,পলাশ সেন, মিথিলেশ মিশ্র সহ অন্যান্য পুজো কমিটির সদস্যরা।

