নেশামুক্তি বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের সচেতনতায় চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাই স্কুলে আলোচনা সভা ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এলাকার ছাত্র-ছাত্রীদের নেশামুক্তি বিষয় নিয়ে সচেতনতার লক্ষ্যে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাই স্কুলে আলোচনা সভার আয়োজন করা হয় অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে। জানা গিয়েছি এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়েছেন ইন্ডিয়ান ওয়ার্কস । মূলত এই সভা থেকে নেশা বিষয়ক নিয়ে বিভিন্ন অপকারিতা তুলে ধরেন বক্তারা। এই দিন উপস্থিত ছিলেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক সন্দীপ মুখার্জি, সায়ন আশ, মমতা মুখার্জি, শ্রুতি সরদার, প্রসেনজিৎ কুণ্ডু, প্রতীক চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আগামী দিনও এলাকার ছাত্র-ছাত্রীদের স্বার্থে এইরকম উদ্যোগ নেওয়া হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

