চন্দ্রকোনারোডে তৃণমূলের কর্মী সম্মেলন, নির্বাচনের আগে সংগঠন চাঙ্গা করার বার্তা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চন্দ্রকোনারোড শহরের বিদ্যাসাগর মঞ্চে কর্মী সম্মেলনের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন একাধিক শীর্ষ নেতৃত্ব।
সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, সাংগঠনিক জেলা সভাপতি তথা মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এবং শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো।
এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, সুশান্ত সিংহ, সাগর মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।
এই কর্মী সম্মেলনে সংগঠনকে আরও মজবুত করা, বুথভিত্তিক প্রস্তুতি জোরদার করা এবং নির্বাচনে জয়ের লক্ষ্যে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেওয়া হয়।
নির্বাচনের প্রাক্কালে এই ধরনের কর্মী সম্মেলনকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *