কইগেড়া-এনায়েতপুরে গাড়িতে প্রচারে শিউলি সাহা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৫ নম্বর অঞ্চলের কইগেড়া ও এনায়েতপুর এলাকায় মসজিদে প্রার্থনা করে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারের পাশাপাশি গাড়িতে করে ভোট প্রচার করলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা, এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন একাধিক ব্লক ও অঞ্চলের নেতাকর্মীরা। প্রসঙ্গত কেশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শিউলি সাহার নাম ঘোষণা হতেই জোর কদমে প্রচার কার্যে নেমে পড়েছে প্রার্থী সহ তৃণমূল নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *