কোলাঘাটে অভিষেকের জনসভা, খুঁটি পুজো সারলেন অসীম মাজি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২৭ শে মার্চ অর্থাৎ শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব পাঁশকুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাজীর সমর্থনে কোলাঘাটের KTPP ময়দানে জনসভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার খুঁটি পূজোর আয়োজন করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন পূর্ব পাঁশকুড়া বিধানসভার তৃণমূলের প্রার্থী অসীম মাজী, এছাড়াও ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না, তমলুক সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ সিং, জেলা পরিষদ সদস্য তুলুন মল্লিক সহ একাধিক নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *