বিজেপি ভয় পেয়েছে, আমার নাম ঘোষণা হওয়ার পর থেকে তাই ইংলিশ বাজারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি।
মালদা, নিজস্ব সংবাদদাতা : – বিজেপি ভয় পেয়েছে। আমার নাম ঘোষণা হওয়ার পর থেকে তাই ইংলিশ বাজারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি। বিজেপি ভয় পাচ্ছে যার নাম ঘোষণা করবে সে যদি আবার তৃণমূলে চলে যায়। আর যিনি বিগত দিনের বিধায়ক ছিলেন পাঁচ বছরে কিছু করেনি! এলাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি। খুশির ঈদে শামিল হয়ে বিজেপিকে কটাক্ষ ইংলিশ বাজারের তৃণমূল কংগ্রেস প্রার্থী আশীষ কুন্ডুর।
উনাকে বলির পাঠা করার জন্য প্রার্থী করা হয়েছে পাল্টা তৃণমূল প্রার্থীকে কটাক্ষ বিজেপির।
খুশির নামাজ পাঠে অংশ নিতে দেখা যায় ইংলিশ বাজারের তৃণমূল কংগ্রেস প্রার্থী আশীষ কুন্ডুকে। তিনি জানান আজ খুশির ঈদ। কিন্তু কেন্দ্রীয় সরকার এস আই আর এর নামে ঈদের খুশি কেড়ে নিয়েছে।
ইংলিশবাজার বিধানসভায় বিজেপি প্রার্থী দিতে ভয় পাচ্ছে।
অন্যদিকে এই বিষয়ে, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি জানান, তৃণমূলের টিকিট পেয়ে ওনার মাথা পাগল হয়ে গেছে। তৃণমূলের হেবি ওয়েট নেতারা এই কেন্দ্র ছেড়ে পালিয়েছে। তাকে এই কেন্দ্র থেকে বলির পাঠা করা হয়েছে।

