রাষ্ট্রপতিকে কটুক্তির প্রতিবাদে বালুরঘাটে আদিবাসী ফোরামের বিক্ষোভ ও ডেপুটেশন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাষ্ট্রপতি Droupadi Murmu-কে কটুক্তির প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে বিক্ষোভে সামিল হল আদিবাসী ইউনাইটেড ফোরাম। বুধবার জেলা জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দেয় সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ মার্চ রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে কটুক্তির ঘটনায় তারা ক্ষুব্ধ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যরা প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেয়।
আদিবাসী ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তাদের দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে গোটা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *