জটেশ্বরে ঢাক-ঢোল, বিজেপি প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাস।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :-ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে দীপক বর্মনের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী ও সমর্থকরা। সোমবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর বাস স্টান্ড এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। প্রার্থীর নাম ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই কর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ উদযাপন করেন এবং একে অপরকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এদিন রাতে বিজেপির প্রার্থী দীপক বর্মন জটেশ্বর এলাকায় পৌঁছালে তাকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিন বিজেপির ৪ নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সংবর্ধনা প্রদান করা হয়। প্রার্থীকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান দলীয় কর্মীরা। গোটা অনুষ্ঠানে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখের পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *