অসহায়দের পাশে দাঁড়িয়ে প্রশংসিত বাবলু রহমান।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জটেশ্বরে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট সমাজসেবী বাবলু রহমান। পবিত্র ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করলেন, উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। মঙ্গলবার দুপুরে ফালাকাটা ব্লকের জটেশ্বরের আশুতোষ পল্লী এলাকায় পৌঁছে যান বাবলু রহমান। সেখানে আর্থিক অনটনে দিনযাপন করা সাহিদা খাতুনের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি তুলে দেন প্রায় এক মাসের খাদ্য সামগ্রী। শুধু তাই নয়, পরিবারের সকলের জন্য নতুন বস্ত্র ও আর্থিক সহায়তাও প্রদান করেন, যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন তাঁরা। এদিন শুধু প্রয়োজনীয় সামগ্রী দেওয়াতেই থেমে থাকেননি বাবলু রহমান। তিনি পরিবারটির পাশে ভবিষ্যতেও থাকার আশ্বাস দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার বার্তা দেন। তাঁর এই মানবিক উদ্যোগে খুশি সাহিদা খাতুন ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের মুখে ফুটে ওঠে স্বস্তি হাসি। সমাজসেবী বাবলু রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করে। মানবিকতার এই দৃষ্টান্ত নিঃসন্দেহে এলাকায় এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

