আবারও টিকিট পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ সুভাষের।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হলেন সুভাষ চন্দ্র রায়। দ্বিতীয়বার তৃণমূলের টিকিট পেয়ে প্রতিক্রিয়ায় সুভাষচন্দ্র রায় বলেন, “দল আমাকে যে আস্থা রেখেছে তার জন্য কৃতজ্ঞ। ফালাকাটার উন্নয়নে আরও জোর দিয়ে কাজ করব এবং মানুষের পাশে থাকব।”

