ডিপিএসসি ভবনে ইফতার মাহফিল, সম্প্রীতির বার্তা।
রাজীব দত্ত,বারাসত:- ১৩ মার্চ ,২০২৬,উত্তর ২৪ পরগনা জেলার ডি.পি.এস.সি ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শকে পাথেয় করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে সুরক্ষিত করার অঙ্গীকারকে শপথ করে সম্প্রীতি ও ঐক্যের সুর গ্রথিত হলো উক্ত অনুষ্ঠানে।এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল উদ্দেশ্য সংক্ষিপ্ত ভাবে ব্যক্ত করেন ডি.পি.এস.সির বারাসতের চেয়ারম্যান দেবব্রত সরকার,উত্তর ২৪ পরগনা জেলার ডি আই রমেশ ভুঁইয়া, অধ্যাপক আন্দোলনের নেতৃত্ব,বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের অধ্যাপক সেলের কার্যকরী সভাপতি ও বর্তমান সিটি কলেজের উপাধ্যক্ষ ড. মহীতোষ গায়েন, এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক রমেশ বর্মণ, দেবাশীষ মিত্র,অভিজিৎ আচার্য,সুজয় ঘোষ,অলোক মণ্ডল লিঙ্কন মন্ডল প্রমুখ।ডি.পি.এস.সি-র চেয়ারম্যান দেবব্রত সরকারের উদ্যোগে এই ইফতার দাওয়াত অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক হিন্দু -মুসলিম সম্প্রদায়ের মানুষ উপস্থিত থেকে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন সমূহ সমাজে।

