হবিবপুর বাসস্ট্যান্ডে দুর্ঘটনা, আহতদের নিজ গাড়িতে হাসপাতালে নিলেন বিধায়ক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:–মানবিক বিধায়ক। হবিবপুর বাস স্ট্যান্ডে মঙ্গলবার এক পথ দুর্ঘটনার পরেই সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিল হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু। তিনি দুর্ঘটনা দেখে দাঁড়িয়ে পড়েন। তৎক্ষণাৎ নিজের গাড়িতে তুলে বুলবুল চণ্ডী গ্রামিন হাসপাতালে নিয়ে আসেন। দুর্ঘটনায় দুই যুবক আশঙ্কাজনক থাকার জন্য দ্রুত মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুরো বিষয়টি বিধায়ক জোয়েল মুর্মু নিজেই তদারকি করেন এবং সব রকম ব্যবস্থা করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *