ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, অভিযুক্তকে মারধর— রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
উত্তরদিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- চরের অপবাদ দিয়ে চার শিশুকে বেল্ট দিয়ে পিটালো বিজেপি নেতা।সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পরেগেছে এলাকায়।যদিও ভাইরাল ভিডিওট সত্যতা যাচাই করেনি ভারত টিভি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত বাসীন্দারা অভিযুক্ত বিজেপি নেতা অর্জুন সরকারকে পাকড়াও করে মারধোর করে। সেই বিজেপি নেতাকে মারধরের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়।কার্যত ভাইরাল ভিডিও নিয়ে শাসক বিরোধী দুই দলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউত্তর।পুলিশ জানিয়েছে আইনের চোখে সবাই সমান।যারা এই আইন হাতে তুলে নিবে পুলিশ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিবে।স্থানীয় সূত্রে জানাগিয়েছে উত্তরদিনাজপুর জেলার ডালখোলা এলাকার ঘটনা।বর্তমানে ওই চার শিশুকে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

