গড়বেতা স্টেডিয়াম-এ ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন পিছলকেদা হারিয়াগাঁওতা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গড়বেতা স্টেডিয়ামে আটদলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার ছিল যার চূড়ান্ত ফাইনাল খেলা,এইদিন রসকুন্ডু সবুজ সংঘ ও পিছলকেদা হারিয়াগাঁওতার মধ্যে চূড়ান্ত ফাইনাল খেলায় জয় লাভ করে পিছলকেদা হারিয়াগাঁওতা ক্লাব,এইদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BDO রামজীবন হাঁসদা,গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার চঞ্চল সিংহ, জেলা পরিষদের সদস্য শান্তনু দে,স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সন্দীপ সিংহ, শুভজিৎ বাগ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *