হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন-এ স্টপেজের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক কামড়াকামড়ি।
মালদা, নিজস্ব সংবাদদাতা : —- মালদায় হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ নিয়ে কৃতিত্বের কামড়াকামড়ি তৃণমূল বিজেপির! কৃতিত্ব কার? তৃণমূলের মন্ত্রী তাজমুল হোসেনের? নাকি বিজেপি সাংসদ খগেন মুর্মুর? কৃতিত্বের দাবি করতে গিয়ে তৃণমূলের মন্ত্রী তাজমুল হোসেনের ছবিতে স্টেশন চত্বর ঢেকে দিয়ে ছিল তৃণমূল কর্মীরা।সেই ব্যানার ছিড়ে দিল আরপিএফ। খগেন মুর্মুর দাবি তিনি নাকি রেলমন্ত্রকে এই দাবি তুলে ছিলেন উত্তর মালদার বিভিন্ন স্টেশনে চারটি ট্রেনের স্টপেজ দিতে হবে। তারপরেই হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ পায়! ভোটমুখী বাংলায় এই নিয়েই এখন বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে ! শনিবার মালদার হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেন স্টপেজ পাওয়া নিয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, জন-প্রতিনিধি হিসেবে ডাক পেয়ে ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনও। এখানে খগেন মুর্মু তাজমুল হোসেনকে পোল মন্ত্রী বলে কটাক্ষ করতেও ছাড়েন না।

