কেশপুরে ‘ভূমিপুত্র প্রার্থী চাই’ পোস্টারে রাজনৈতিক শোরগোল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা এলাকাজুড়ে আচমকা পোস্টারিং ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে। বিভিন্ন এলাকায় দেওয়ালে সাঁটা পড়েছে পোস্টার—
“কেশপুরবাসীর একটাই রায়— কেশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র প্রার্থী চাই।” এই পোস্টার ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। কে বা কারা গভীর রাতে এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অন্দরেই শুরু হয়েছে জল্পনা ও চাপানউতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *