হবিবপুরে ভোটের প্রস্তুতি: বুলবুলচন্ডীতে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে বিজেপি নেতৃত্ব।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বিধানসভা ভোটকে পাখির চোখ করে হবিবপুর বিধানসভার বুলবুলচন্ডী এলাকায় রবিবার সকাল বেলা , শ্রী শ্রী মদনমোহন জীউ মন্দিরে এবং বুলবুলচন্ডী বাজার কালীমন্দিরে, দর্শন ও ভক্তি করে জনসংযোগ সারলেন বুলবুল চন্ডী বাজারে এলাকায়,

দেখা যায় সাংসদ ও বিধায়ক বুলবুলচন্ডীতে পুরনো বাস স্ট্যান্ডে যানবাহনের চালক, যাত্রী সহ পথ চলতি মানুষ ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে জনসংযোগ কর্মসূচির মধ্যেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দেশের জন্য কি করেছেন সেই চিঠি সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করেন

। উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু , হবিবপুর বিধানসভার বিধায়ক জোয়েল মুর্মু, বিজেপি ৫ মন্ডলের সভাপতি রামেশ্বর মাহাতো, বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিক্রম সরকার সহ বিজেপির কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *