আদিবাসীদের মতো সরকারি সুযোগের দাবিতে বেদিয়া সামাজিক সমিতির জেলা সভা।
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- এদিন দক্ষিণ দিনাজপুরের গোপালবাটি তে বেদিয়া সামাজিক সমিতির জেলা সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এদিনের অনুষ্ঠানে বেদিয়া সম্প্রদায়ের মানুষ জনের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর অখিল ভারতীয় আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেদিয়া সামাজিক সমিতির জেলা সম্পাদক গনেশ চন্দ্র মাহাতো জানান, দক্ষিণ দিনাজপুর জেলায় মাহাতো বা বেদিয়া সম্প্রদায়ের যেসব মানুষজন আছে তাদের সার্ভে করা হবে। সেই সংখ্যা জেলা প্রশাসনকে জমা দেওয়া হবে। তাদের দাবি, আদিবাসী সম্প্রদায় যেসব সুযোগ সুবিধা পায়, সেসব সরকারি সুযোগ-সুবিধা বেদিয়া সম্প্রদায়কে দিতে হবে। এদিনের জেলা সাধারণ সভায়, এই বিষয়ে দাবি গৃহীত হয় এবং এই বিষয়ে দ্রুত প্রশাসনকে ডেপুটেশন দেয়া হবে বলে তিনি জানান।

