লক্ষ্মী ভান্ডারের অঙ্ক বাড়তেই কেশপুরের শোলডিহায় তৃণমূলের পদযাত্রা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কর্মীরা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের বাজেটে বাড়লো লক্ষ্মী ভান্ডার, রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে শোলডিহা এলাকায় পদযাত্রা ও পথসভার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো তৃণমূলের নেতাকর্মীরা। এইদিন এই পদযাত্রায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন। যেখানে মহিলা তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই দিন উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল,রাজকুমার মল্লিক,বলরাম নিয়োগী,সুভাষ ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।

