৯০–১০০ টাকার লুট বন্ধে পথে নামলেন ডিস্ট্রিবিউটর, ধুলিয়ানে সরাসরি বিক্রি স্পেশাল সিগারেট।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- কালোবাজারির বিরুদ্ধে সরাসরি ময়দানে ডিস্ট্রিবিউটর—৬০ টাকায় স্পেশাল সিগারেট বিক্রি শামশেরগঞ্জের ধুলিয়ানে। সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানালো সিগারেট ডিস্ট্রিবিউটার।

৯০–১০০ টাকার লুট বন্ধে সাহসী পদক্ষেপ—গ্রাহকের হাতে হাতে ৬০ টাকার স্পেশাল সিগারেট।

কালোবাজারির মুখোশ খুলতে পথে নামলেন ডিস্ট্রিবিউটর—শামশেরগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ।

গ্রাহকের স্বার্থে নজির—কালোবাজারি রুখতে সরাসরি বিক্রিতে নামলেন সঞ্জয় কুমার সাহা ধুলিয়ানে।

স্পেশাল সিগারেটের কালোবাজারি রুখতে শামশেরগঞ্জে বড়সড় উদ্যোগ নিলে স্পেশাল সিগারেটের ডিস্ট্রিবিউটর সঞ্জয় সাহা।
৬০ টাকায় সরাসরি গ্রাহকদের হাতে প্যাকেট তুলে দিলেন ডিস্ট্রিবিউটর সঞ্জয় কুমার সাহা
শামশেরগঞ্জে স্পেশাল সিগারেটের লাগামছাড়া কালোবাজারি রুখতে এক সাহসী ও ব্যতিক্রমী পদক্ষেপ নিলেন সঞ্জয় কুমার সাহা। বৃহস্পতিবার তিনি শামশেরগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অস্থায়ী স্টল বসিয়ে সরকারি নির্ধারিত মূল্যে, অর্থাৎ মাত্র ৬০ টাকায় সরাসরি গ্রাহকদের হাতে তুলে দেন স্পেশাল সিগারেটের প্যাকেট।
সঞ্জয় কুমার সাহা জানান, বর্তমানে বাজারে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী স্পেশাল সিগারেটের প্যাকেট ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার সামিল। তিনি স্পষ্ট ভাষায় বলেন,
“আমার নাম করে যদি কেউ বেশি দামে সিগারেট বিক্রি করে, তা কখনোই আমি মেনে নেব না। শামশেরগঞ্জে স্পেশাল সিগারেটের একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর আমি নিজেই। আমার বাইরে কেউ যদি ৯০–১০০ টাকায় বিক্রি করে, তাহলে সেটা কালোবাজারি।”
তিনি আরও জানান, সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা করতেই এই উদ্যোগ। যাতে মানুষ ন্যায্য দামে সিগারেট পান এবং কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধ হয়, সেই লক্ষ্যেই এই স্টল বসানো হয়েছে।
এদিন স্টলগুলিতে উপচে পড়ে ভিড়। নির্ধারিত মূল্যে সিগারেট পেয়ে খুশি সাধারণ ক্রেতারা। অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারে যেভাবে সিগারেটের দাম বেআইনি ভাবে বাড়ানো হচ্ছে, সেখানে সঞ্জয় কুমার সাহার এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।
স্থানীয় মহলের মতে, এই উদ্যোগের ফলে শুধু কালোবাজারিদের মুখোশ খুলে যাবে তাই নয়, ভবিষ্যতে সাধারণ মানুষের স্বার্থেও বড় দৃষ্টান্ত স্থাপন করবে। শামশেরগঞ্জে স্পেশাল সিগারেটের বাজারে স্বচ্ছতা ফেরাতেই এই অভিযান বলে জানান উদ্যোক্তা নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *