দিনদুপুরে সোনার দোকানে ছিনতাই, গঙ্গারামপুরে আতঙ্ক ছড়াল ব্যবসায়ী মহলে।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- দিনে দুপুরে সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায়। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ি বাসিন্দা অরুণ মজুমদার। বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার তাঁর সোনার দোকানদার রয়েছে। প্রতিদিনের মত মঙ্গলাবার সকালে তিনি দোকান খুলে ক্রেতার অপেক্ষা করছিলেন। বেলা ১২ সাড়েটা বাজতে দুই জন ক্রেতা এসে হাজির এসে হাজির। ক্রেতা আসায় আনন্দে ছিলেন। কিন্তু ক্রেতা সেজে যে দুঙ্কৃতীরা তাঁর সর্বনাশ ঘটাত সেটা তিনি একটুও টের পাননি অরুণ বাবু।
অভিযোগ,একজন দোকানের বাইরে অবস্থান করছিল, অন্যজন দোকানের ভিতরে অরুণ মজুমদারের কাছে সোনার অলংকার দেখাতে বলেন। সেই সময় সুযোগ বুঝে প্রায় কয়েক লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকানদার কিছু বুঝে ওঠার আগেই দু’জনই এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ঘটনার খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
দিনের আলোয় এমন ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর দোকানে ভিড় জমায় এলাকাবাসীরা। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার ব্যবসায়ীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *