SIR হয়রানি বন্ধের দাবিতে মানিকচকে তৃণমূল শ্রমিক সংগঠনের আন্দোলন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বৃহস্পতিবার এসআইআর-এর বিরুদ্ধে মালদার মানিকচকে আন্দোলনে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। আন্দোলনের অঙ্গ হিসেবে মিছিল করল মানিকচকের রাজপথে। মিছিল শেষে বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি পালন করেন মানিকচক বিডিও অফিসে। সোচ্চার হলেন এসআইআর হয়রানি বন্ধের দাবীতে। এদিকে আইএনটিটিইউসির এদিনের এই আন্দোলনে মহিলা সংঘের স্বনির্ভর গোষ্ঠীর সেলাই প্রশিক্ষণরত মহিলাদের ভুল বুঝিয়ে মিছিলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে তৃণমূলের কড়া সমালোচনা করেন মানিকচকের বিজেপি নেতৃত্ব। যদিও আইএনটিটিইউসি নেতৃত্বের দাবী, কাউকে ভুল বুঝিয়ে মিছিলে নিয়ে যাওয়া হয়নি। সংঘের মহিলারা আইএনটিটিইউসি সংগঠন করেন। সেই কারণে তারা স্বেচ্ছায় মিছিলে অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *