মালদার মাটি থেকেই ২০২৬-এর শঙ্খনাদ, কংগ্রেস-তৃণমূলকে তোপ হুমায়ুন কবিরের।
দেবাশীষ পাল,, মালদা: সোমবার প্রজাতন্ত্র দিবসের দিনে মালদা থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটের প্রচার শুরু করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। এদিন তিনি মালদায় এসে ইংরেজবাজারের যদুপুর গাবগাছি সহ জেলার বিভিন্ন প্রান্তে মোট চারটি। দলীয় কার্যালয় উদ্বোধন করেন। যদুপুর গাবগাছিতে দলের জেলা সদর কার্যালয় উদ্বোধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দীর্ঘ বক্তব্য রাখেন। কংগ্রেস এবং তৃণমূলকে একহাত নেন। সেই সঙ্গে সকলকে ন্যায় আদায়ের লক্ষ্যে নির্ভয়ে জনতা উন্নয়ন পার্টি করার আহ্বান জানান জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।
তিনি আরো বলেন কংগ্রেসের সাথে জোটের সম্ভাবনা ক্ষিন্ন। কারণ এদের রাজ্য নেতৃত্বের ওপর কিছু নির্ভর করে না। মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন আগে তারা প্রার্থী তালিকা ঘোষণা করে।
সি পি আই এম এবং আই এস এফের সাথে কথাবার্তা চলছে। মিম আমাদের জোটে থাকতে পারে সম্ভাবনা রয়েছে। মালদার মাটিতে আমরা ১২ টি আসনের মধ্যে ৬ টি তে লড়বো না হলে অলআউট। সেই সঙ্গে রাজ্যের ২৯৪ টি আসনেই লড়াই করার জন্য আমরা প্রস্তুত। কারণ ইতিমধ্যেই নতুন দল ঘোষণা দিনই আমি রাজ্যের ৯টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছি । ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে মালদার মাটি দিয়ে প্রচার অভিযান শুরু করে এমনটা জানালেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। আজ মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর গাবগাছি এবং রতুয়া এলাকায় চারটি পার্টি অফিসের উদ্বোধন করেন তিনি।
তিনি জানান, বরকত গণি খান চৌধুরীর অবদান মালদায় রয়েছে আমি অস্বীকার করব না। এই পরিবারের সদস্য মৌসম নূর ঘরে ফিরলেও খুব একটা লাভ হবে না কংগ্রেসের। ২০২১ এ মালদায় কংগ্রেস ধুয়ে মুছে গেছে। ২০২৪ এর লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা থেকে এই পরিবারের সদস্য ইশা খান চৌধুরী। তাছাড়া মালদায় আর খুব ভালো ফলাফল হয়নি। ইংলিশবাজারে বিজেপির সাথে তাদের লড়াই হবে। বাকি আসন গুলিতে তৃণমূল কংগ্রেসের সাথে তাদের লড়াই হবে।
মালদা মুর্শিদাবাদ থেকে লক্ষ লক্ষ মানুষ কাজ না পেয়ে ভিন রাজ্যে যাচ্ছেন। বেকার সমস্যা বাড়ছে। অথচ তিনি তাদের কথা না বলে ধর্মীয় রাজনীতি করছে। পাল্টা হুমায়ুন কবির কে কটাক্ষ দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি ইশা খান চৌধুরীর।
বাবর এর নাম নিয়ে যারা রাজনীতি করে এই হুমায়ুন কবীর র দলকে আমরা পশ্চিমবঙ্গ থেকে ধূলিসাৎ করে দিব পাল্টা কটাক্ষ বিজেপির।

