ভিন রাজ্যে কাজ করতে গিয়ে লরির ধাক্কায় প্রাণ গেল হরিশ্চন্দ্রপুরের যুবকের।
দেবাশীষ পাল, মালদা—- ভিন রাজ্যে কাজ গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু এক পরিচয় শ্রমিকের।মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা পাঞ্জাবে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম ইসরাইল হক (৩০) । তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি গ্রামে। রবিবার সকাল আটটা নাগাদ পাঞ্জাবের জলনধরে কিসনপুরা চক এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয়েছে যুবকের। বাড়িতে খবর পৌঁছাতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার সহ তার পরিজনদের মধ্যে।পরিবারের একমাত্র ইসরাইল হক ছিলেন উপার্জনের একমাত্র ভরসা।এখন মৃত্যুতে পাঁচ নাবালক সন্তান রয়েছে এই অবস্থায় মৃত্যু ইসরাইল হকের স্ত্রী নাসেরা বিবি অথৈ জলে পড়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,
এক মাস আগে এসআইআর এর ফর্ম জমা করে স্ত্রী ও বাবা-মা সহ সপরিবারে সেখানে কাজ করতে যায়। সেখানে মোটর চালিত ট্রলি নিয়ে এলাকায় এলাকায় গিয়ে প্লাস্টিক কুড়ানোর কাজ করছিলেন যুবক। এদিন সকালে প্লাস্টিক কুড়াতে যাওয়ার সময় কিসনপুরা চক এলাকায় একটি লরি সরাসরি তাকে ধাক্কা মারে। রাস্তার উপরে ছিটকে পড়ে যুবক। তার উপরে লরিটি পাল্টি খেয়ে যায়। দেহটি ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের

