ভুয়ো নোট চক্রে বড় সাফল্য পুলিশের, বৈষ্ণবনগর থেকে ধৃত দু’জন।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- ২ লক্ষ ৭৪ হাজার টাকার জালনোট সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। রবিবার ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ১৮ মাইল এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী দুই ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ২ লক্ষ ৭৪ হাজার টাকার জালনোট। গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে। ধৃতদের নাম আমজাদ শেখ (৫৪) ও নালেপ আলি (৪৩)। ধৃতরা বৈষ্ণবনগরের চকসেনারদি এলাকার বাসিন্দা।

