ঋণের বোঝা টানতে গিয়ে চিরবিদায়, কর্ণাটকের পথ দুর্ঘটনায় নিভে গেল মালদহের দুই জীবন।
দেবাশীষ পাল,, মালদা — মর্মান্তিক পথ দুর্ঘটনায় ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ গেল মালদহের দুই পরিযায়ী শ্রমিকের। ঘটনায় আহত হয়েছে মালদহের আরও তিন শ্রমিক। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিজয়বাড়া এলাকায়। জানা গিয়েছে মৃত দুই পরিযায়ী শ্রমিকের নাম আসলাম শেখ (১৮) এবং রেকাবাত শেখ (৬০)। দুইজনেরই বাড়ি মালদহের ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবারও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ মাস আগে ঋণের বোঝার দায়ে কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে খাবারের কাজের উদ্দেশ্যে পাড়ি দেয় আসলাম শেখ ও দেড় মাস আগে পাড়ি দেয় রেকাবাত শেখ। সেখানে কাজ করার সময় বৃহস্পতিবার রাতে পিকআপভ্যানে করে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি। লরির ও পিকআপ ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় আসলাম শেখ ও রেকাবাত শেখ। আহত হয়ে আরও বেশ কয়েকজন। এদিকেই ঘটনার খবর বাড়িতে এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম জুড়ে। মৃত আসলাম শেখের দিদি সুলতানা খাতুন জানান, “পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল আসলাম। গত তিন বছর আগে বাবা টাওয়ারের কাজে গিয়ে মারা গিয়েছিল। মা গুরতর অসুস্থ ভিক্ষা করে কোনরকমে পরিবার চলত। প্রাপ্ত বয়স হওয়ার পর আসলাম এই প্রথম ভিন রাজ্যে কাজে যায়। তার উপর দিদির বিয়ে দিয়ে পরিবারে ঋণ হয়েছে। বাড়ির ইলেক্ট্রিক বিল বকেয়া। কিভাবে সংসার চলবে? কিছুই বুঝে উঠতে পারছিনা।” ঘটনার খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করে দেহ বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করে পরিবারকে সমস্ত রকম সাহায্যে আশ্বাস দেন স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। এদিন দেহ গ্রামের বাড়ি এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে।

