বিপ্লবী কবির জন্মশতবর্ষে স্মরণোৎসব, সুকান্তময় হয়ে উঠল বালুরঘাট নাট্য মন্দির।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ স্মরণে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আয়োজিত হলো এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত রবিবার দুপুর তিনটে নাগাদ বালুরঘাট নাট্য মন্দিরের মঞ্চে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয়। ‘সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ পালন উৎসব কমিটি’-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কবির জীবন, সাহিত্য ও বিপ্লবী চেতনার প্রতি শ্রদ্ধা জানানো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য প্রতিযোগী আবৃত্তি, গান ও নানান সৃজনশীল পরিবেশনার মাধ্যমে সুকান্তকে স্মরণ করেন। প্রতিযোগীদের সাবলীল পরিবেশনা ও কবিতার প্রতি আন্তরিক আবেগ দর্শকদের গভীরভাবে স্পর্শ করে। শিল্পমনস্ক বালুরঘাটবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে হলভর্তি দর্শকে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান।
উদ্যোক্তাদের মতে, সুকান্ত ভট্টাচার্যের অদম্য লড়াই ও মানবমুক্তির ভাষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

