প্রধানমন্ত্রী সফরকে ঘিরে মালদায় তৎপর প্রশাসন ও বিজেপি সংগঠন।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মাঝে আর এক দিন। আগামী ১৭ জানুয়ারি মালদায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐদিন তিনি বন্দে ভারত, অমৃত ভারত সহ ১১টি নতুন ট্রেন উপহার দেবেন রাজ্যবাসীর জন্য। আর সেই প্রস্তুতি চলছে জোরকদমে। ঐদিন তিনি পুরাতন মামলার বাইপাস সংলগ্ন ময়দানে জনসভা করবেন। গেরুয়া সাদা রঙে গড়ে উঠছে বিশাল মঞ্চ। মঞ্চের অদূরে গড়ে উঠছে হেলিপ্যাড। এদিন দেখা গেল পুরো এলাকা দখল নিয়ে নিয়েছে প্রধানমন্ত্রী নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ রাজ্য পুলিশ। বম্ব ডিটেক্টর, স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি। প্রধানমন্ত্রী সফরের প্রস্তুতি চলছে জোড় কদমে।
একইভাবে চরম তৎপরতা লক্ষ্য করা গেল বিজেপির সদর দপ্তর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবনে। বিজেপির দক্ষিণ মালদা জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান ১৭ই জানুয়ারি প্রধানমন্ত্রী মালদায় এসে পৌঁছাবেন দুপুর ১ টায়। তারপর সরকারি এবং দলীয় কর্মসূচি তে যোগ দিবেন।

