গুয়াবরনগরে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের অঞ্চল কমিটি গঠন।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুধবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের গুয়াবরনগর অঞ্চলের গুয়াবরনগর গ্রামে এক সাংগঠনিক সভার মাধ্যমে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের অঞ্চল কমিটি গঠন করা হল। সংগঠনের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতেই এই সভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি সুভাষ রায়, ফালাকাটা ব্লক কমিটির সভাপতি নারায়ণ রায়, ব্লক সম্পাদক সত্যজিত অধিকারী, প্রচার সম্পাদক কমলেশ বর্মন সহ সংগঠনের একাধিক নেতৃত্ব। এছাড়াও এলাকার বহু কর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় সর্বসম্মতিক্রমে গুয়াবরনগর অঞ্চল কমিটি গঠন করা হয়। নেতৃত্বরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে আগামী দিনে সংগঠন আরও গতিশীল হবে।

