কালিয়াচকে তৃণমূল ছেড়ে মিমে যোগ সংখ্যালঘু মহিলাদের, শিক্ষা-সুরক্ষা-চাকরির অভাবের অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে ফাটল ধরিয়ে মালদায় ক্রমশ শক্তি বৃদ্ধি করছে মিম। শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সংখ্যালঘু মহিলারাও। মালদহের কালিয়াচক এক নম্বর ব্লকের প্রায় ৪০ টি পরিবার যোগদান করলো মিমে। মালদা জেলার মিম পার্টির সভাপতি রেজাউল করিম দলত্যাগী মহিলাদের হাতে সংগঠনের পতাকা তুলে দেন। দলত্যাগী সংখ্যালঘু মহিলারা জানান, মিম দল আগামীতে আমাদের ভালো কাজ করবে তাই আজকে আমরা মিম পার্টিতে যোগদান করলাম। বিগত ১৪ বছর ধরে আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছি। কিন্তু আজকে আমরা কোন ভালো কাজ দেখতে পাচ্ছি না। শিক্ষা, নারীদের সুরক্ষা ,থেকে স্বাস্থ্য কোন কিছুই আমরা পাচ্ছি না। কর্মসংস্থান চাই।
মালদা মিম পার্টির সভাপতি রেজাউল করিম জানান আজকে কালিয়াচক এক নম্বর ব্লক থেকে চল্লিশ জন সংখ্যালঘু পরিবারের মহিলারা মিম দলে যোগদান করলেন। এই রাজ্যের নারীদের সুরক্ষা নেই এবারে নির্বাচনে লক্ষ্মী ভান্ডার কাজ দিবে না । মহিলারা তৃণমূলের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে ।আজকে আমরা যদি জিতি তাহলে আগামী দিনে মহিলাদেরকে প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার ১৫ হাজার টাকা করে আমরা দিব ।
আর এই নিয়ে মিমকে কটাক্ষ করেছে তৃণমূল। মিম হচ্ছে পরিযায়ী শ্রমিক ভোটের আগে তাদের দেখা যায়।
সংখ্যালঘু মানুষরা এতদিনে বুঝতে শিখেছেন তাই তৃণমূল কংগ্রেস ত্যাগ করছে পাল্টা কটাক্ষ বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *