জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ঘটনাস্থলেই প্রাণ গেল অটোচালকের।
নিজস্ব সংবাদদাতা, মালদা —শুক্রবার সাত সকালে এক ম/র্মান্তি/ক পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার কালুয়াদিঘি ১২নং জাতীয় সড়কে। গাড়ির ধাক্কা থেকে বাঁচতে এক অটো নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল রাস্তার পাশে এক গাছে। সেই ধাক্কায় ঘটনাস্থলেই মৃ/ত্যু হল অটো চালকের। জানা গেছে, মৃ/ত অটো চালকের নাম বুধু মন্ডল। বয়স ৪৫ বছর। বাড়ি পুরাতন মালদা পৌরসভার ২নং ওয়ার্ডের নবাবগঞ্জ জোড়াকালীস্থান এলাকায়। এদিন সাত সকালে তিনি যাত্রী বোঝাই অটো নিয়ে আটমাইলে যান। সেখানে যাত্রী নামিয়ে তিনি খালি অটো নিয়ে ফিরছিলেন। ওই সময় কালুয়াদিঘি এলাকায় ১২নং জাতীয় সড়কে হঠাৎ করেই একটি গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগার পরিস্থিতি তৈরি হয়। সেই ধাক্কা থেকে বাঁচতে তিনি। অটোর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে নেমে যান এবং অটো নিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় তার ঘটনাস্থলেই মৃ/ত্যু হয়। পরে জাতীয় সড়কের পেট্রলিং টিম এবং মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃ/ত/দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করে।

