বাংলাদেশের অস্থিরতার প্রভাব মালদায়, মালুমভিটা সীমান্ত থেকে বাংলাদেশি তরুণ আটক।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে ফের মালদা জেলার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম থেকে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশী তরুণ। আজ ভোরে হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের মালুমভিটা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ সুমনকে। ২৭ বছরের সুমন বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর এলাকার বাসিন্দা। রবিবার গভীর রাতেও হবিবপুরের সীমান্ত গ্রাম দাল্লা থেকে এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। মাত্র একদিনের ব্যবধানে ফের সীমান্ত সংলগ্ন এলাকা মালুমভিটা এলাকা থেকে বাংলাদেশী গ্রেপ্তার এর ঘটনায় উদ্বেগে সীমান্ত এলাকার বাসিন্দারা।

