রাতের অন্ধকারে মন্দিরে চুরি, মালদার কাঞ্চনটলায় রাধা গোবিন্দের অলংকার ও দানবাক্সের টাকা উধাও।

,মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- গৃহস্থ বাড়ি নয়। এবার চুরির ঘটনা ঘটল মন্দিরে। মালদহের ইংরেজ বাজার থানার কাঞ্চনটার এলাকার ঘটনা। জানা গেছে ওই এলাকায় শতাব্দী প্রাচীন রাধা গোবিন্দের মন্দির রয়েছে। রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙ্গে মন্দিরে তান্ডব চালায়। এরপর রাধা গোবিন্দের সমস্ত সোনা এবং চাঁদির অলংকার সঙ্গে দানপত্রের টাকা নিয়ে চম্পট দেয়। সোমবার সকালে গ্রামবাসীরা মন্দিরে আসলে বিষয়টি নজরে আছে। দেখতে পান মন্দিরের তালা ভাঙ্গা রাধা গোবিন্দের মূর্তির কোন অলংকার নেই। খবর দেওয়া হয় লুকোচুরি পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ ঘটিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীরা জানান এই প্রথম চুরির ঘটনা ঘটল তাদের এলাকায়। তাও আবার মন্দিরে। এই ঘটনায় তারা আতঙ্কিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *