গড়বেতায় প্রাকৃতিক তাণ্ডব! ভেঙে পড়েছে গাছ, নষ্ট ফসল, বিপাকে পুজো কমিটিগুলি।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার কয়েক ঘন্টা অতি ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ায় কার্যত লণ্ডভণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর দু নম্বর ও তিন নম্বর ব্লকের একাধিক পুজো মণ্ডপ ও একাধিক গ্রাম, কার্যত নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুজো কমিটি গুলির মধ্যে,ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে একাধিক গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জমির ফসল, বেশ কয়েকটি পূজা মন্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুজো কমিটির গুলির তরফে জানানো হয়েছে।

